অ্যালার্ম বাজতেই উঠে বসি! ভোরের আলো ফোটেনি, বলতে গেলে রাতের অন্ধকার কাটেনি এখনো... ভোর ৩ টে ২০ বাজে। গাড়িকে ফোন করে দিয়ে চটপট ব্রাশ করে বেরিয়ে পড়ি। ভোরের প্রকৃতিতে একটা অদ্ভুত সৌন্দর্য আছে। সেই গানের কথায় বলে না, ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে! তাও আবার শীতের আগমনীর সময়টাতে! কানে রফি আর কিশোরের মেলবন্ধন। গাড়ি ছুটে চলে ফাঁকা, নিঝুম রাস্তায় একা সওয়ারি— আমাকে নিয়ে। প্রায় ২০ কিলোমিটার পথ! শীতের ভোরের হিমেল হাওয়ায় চোখ বুজে আসে প্রায়... গতকাল বৃষ্টির পর একফোঁটা রোদ পায়নি রাস্তাঘাট! প্যাচপ্যাচে কাদায় ভরা মাটির রাস্তার হাট... হাটে ঢোকার মুখে কী ভীষণ কোলাহল। মানুষের ব্যস্ততা। কত মানুষ জীবিকার টানে ভুলেছে রাত-ভোরের সবথেকে আরামদায়ক ঘুমটুকু! দরদামের শোরগোল পুরো হাট জুড়ে। আমার পায়ের চটি ভর্তি কাদা। পায়ের গোড়ালিতে কাদার আঁচড় লেগে গেছে, দেখে বেশ একটা আত্মতুষ্টি হলো। খেটে খাওয়ার তৃপ্তি'ই আলাদা... ভোরের বাতাসে যতটা স্নিগ্ধতা আছে, ভোরের হাটে ততটাই এঁদো গন্ধ আছে। কিন্তু খেটে খাওয়ার মানুষদের বিরক্ত হলে মোটেও চলে না! বেশ কয়েকজনের কাছে ঘুরে দরদাম করে পেয়ে গেলাম তৃতীয় দফার আমলকী এবং জলপাই। চায়ের পিপাসা বেড়েছে, এতক্ষণে বুঝি। ততক্ষণে সকালের সূর্য পূবাকাশে ফুটছে দিনের আয়ু বাড়াতে! আর আমার পায়ে লাগা সবটুকু কাদা শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে... ...
Subscribe to Our Newsletter
Jaynagar, South 24 Parganas
+91 7908342312
skruby001@gmail.com
©2024 Ruby's Collection All rights reserved | Designed and developed by Code LogiTech